প্রিন্ট এর তারিখঃ Mar 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
বোয়ালখালীতে খালেদা জিয়ার রুহে মাগফিরাত কামনা দোয়া মাহফিল

এম মনির চৌধুরী রানা
শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান ও বিএনপির চেয়ারপার্সন
ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) শহীদ জিয়া স্মৃতি সংসদ চরখিদিরপুর পূর্ব কালুরঘাট শাখার আয়োজনে নবাব আলী চৌধুরী বাড়িতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মো: লোকমান বাদশাহ,র সভাপতিত্বে ও মো: মেহেদী হাসান এর পরিচালনায় এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দীন, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুল ছালাম,মুহাম্মদ মুফিজুর রহমান,পৌরসভা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলা মিয়া,মোহাম্মদ ফারুক, মোহাম্মদ শাহা আলম, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ নুরুল আলম, পৌরসভা বিএনপির নেতা মোহাম্মদ ইসমাইল, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজম তালুকদার, পৌরসভা শ্রমিকদলের সাধারন সম্পাদক মিজানুল হক, মোহাম্মদ হাসান, আবুল হোসেন প্রমূখ।
অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন,আগামীর বাংলাদেশ গড়তে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নসহ ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীর্ষের কান্ডারী এরশাদ উল্লাহ কে বিপুল ভোটে জয়যুক্ত করতে ঐক্য মতের উপর জোর দেন। বশর নগর সেন্টার কমিটিতে উপযুক্ত ব্যাক্তিদের মুল্যায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেন। তারপরও ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে একমত থাকার অভিমত ব্যর্থ করেন।
আরো বলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অমর প্রতীক।তাঁর নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে গেছে।খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন এবং তারেক রহমানের নেতৃত্বে আগামির বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান তিনি । খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট